স্বর্ণালংকার কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

স্বর্ণালংকার কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১
Advertisement
Advertisement

ঢাকার বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার চেষ্টা করার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম রুবেল আহম্মেদ ফকির (৪৬)।

বনানী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টায় বনানী সুপার মার্কেটের এক জুয়েলার্সের দোকানে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে প্রবেশ করে। তারা তাদের এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ দেখান এবং পছন্দ করা স্বর্ণালংকার বিল করে প্যাকেট করতে বলে।

একপর্যায়ে দোকান কর্তৃপক্ষ মূল্য পরিশোধের জন্য টাকা চাইলে তারা একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখে। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো জাল নোট বলে শনাক্ত করেন। বিষয়টি বুঝতে পেরে দুইজন পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন একজনকে আটক করতে সক্ষম হন। অপরজন কৌশলে পালিয়ে যায়।

খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধৃত আসামিকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে।

পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad