গাংনীতে বাড়ির প্রবেশপথে মিলল বোমা সদৃশ বস্তু ও চিরকুট 

গাংনীতে বাড়ির প্রবেশপথে মিলল বোমা সদৃশ বস্তু ও চিরকুট 
মেহেরপুরে বাড়ির প্রবেশপথে বোমা সদৃশ বস্তু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনীতে বাড়ির প্রবেশপথ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে সেসব উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

গাংনীর কুমারী ডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান জানান, উপজেলার চরগোয়াল গ্রামের আতিকুল ইসলাম হানিফ মণ্ডলের বাড়ির প্রবেশপথে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট পলিথিন ব্যাগে রাখা অবস্থায় পাওয়া যায়।

পরে সেটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে নিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। হুমকি কিংবা চাদার দাবিতে বোমা ও চিরকুট রাখা হয়েছে কি না তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad