রাজধানীর খিলক্ষেত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুইজন। রোববার বিকালে খিলক্ষেতের খা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খা পাড়ায় একটি মন্দিরের পাশে ক্রেন দিয়ে মাটির নিচ থেকে বৈদ্যুতিক তার তোলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ক্রেনটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে স্পর্শ করলে পাঁচজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও দুইজন, যোগ করেন তিনি।


