খালেদা জিয়াকে বিদেশ না নিলে দেশে ফিরবেন তারেক

খালেদা জিয়াকে বিদেশ না নিলে দেশে ফিরবেন তারেক
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি | ফাইল ছবি
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না নেওয়া গেলে তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়তো-বা দুই চার দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

এ্যানি বলেন, ‘তারেক রহমান দেশের বাহিরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি।’

আরও পড়ুন

এবারের ভোট কঠিন ও অদৃশ্য শক্তির বিরুদ্ধে হবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি। দেশে ভোট হবে। অনেক রাজনৈতিক দল ভোট করবে।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে যে কাজটা করব তা মা বোনদের সামনে বুঝিয়ে দেব।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad