কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফল দেবে বুধবার

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফল দেবে বুধবার
ফাইল ছবি
Advertisement
Advertisement

কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার দেওয়া হবে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব মো. আবদুল্লাহ মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

গাকৃবি রেজিস্ট্রার জানান, বুধবার বেলা ১১টায় কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যলয়গুলোর উপাচার্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আসবেন। তারা একটি সভা করবেন, ফলাফল শিটে সই করলে গাকৃবি উপাচার্যের মাধ্যমে প্রকাশ হবে।

ফল প্রকাশের সময় জানতে চাইলে তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে ফল প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আশা করছি সন্ধ্যার পর সম্ভব হবে।’

আরও পড়ুন

গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নয়টি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৩ হাজার ৭০১টি আসন। এ আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নেন।

সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেন প্রায় ২৪ জন। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad