কুষ্টিয়ায় আত্ম‌গোপ‌নে থাকা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়ায় আত্ম‌গোপ‌নে থাকা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বৃহস্প‌তিবার গভীর রা‌তে মজমপুর গেট এলাকার এক‌টি ভাড়াবাসা থে‌কে চেয়ারম্যান সা‌নোয়ার হো‌সেন মোল্লা‌কে গ্রেপ্তার ক‌রা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়া সদর উপ‌জেলায় হত্যা মামলায় আত্ম‌গোপ‌নে থাকা ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান সা‌নোয়ার হো‌সেন মোল্লা‌কে গ্রেপ্তার ক‌রেছে পুলিশ।

বৃহস্প‌তিবার গভীর রা‌তে মজমপুর গেট এলাকার এক‌টি ভাড়াবাসা থে‌কে তাকে গ্রেপ্তার ক‌রা হয়।

সানোয়ার মোল্লা সদর উপ‌জেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রা‌মের মৃত মোসলেম মোল্লার ছেলে। তি‌নি উজানগ্রাম ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইউসুফ শেখ নামের এক ব্যক্তিকে হত্যা মামলার এজাহারে সা‌নোয়ার মোল্লাকে আসামি করা হয়েছে। ওই হত্যা মামলাসহ একাধিক মামলায় তি‌নি এতদিন আত্ম‌গোপ‌নে ছিলেন।

আরও পড়ুন

পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক(এসআই) র‌কিব উদ্দি‌নের নেতৃ‌ত্বে এক‌টি দল বৃহস্প‌তিবার রাতে শহ‌রের মজুমপুর এলাকার এক‌টি বা‌ড়ি‌তে অভিযান প‌রিচালনা ক‌রে। সেখান থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেলা সাড়ে ৩টার দিকে ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনের নূর টেইলার্স গলির ভেতরে পৌঁছালে আসামিরা তাকে ধাওয়া করে গুলি চালান এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট নিহত ইউসুফ শেখের মেয়ে মোছা: সীমা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা ক‌রেন। মামলার এজাহা‌রে ৭৫ জনের নাম উল্লেখ ছ‌াড়াও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এ ছাড়াও সানোয়ার মোল্লার বিরুদ্ধে ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানা ও কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের উপপ‌রিদর্শক রকিব উদ্দিন জনি জানান, ইউসুফ শেখ হত‌্যা মামলায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি সা‌নোয়ার মোল্লা‌কে আদাল‌তের মাধ‌্যমে এরইমধ্যে হাজ‌তে পাঠানো হ‌য়ে‌ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর