কারওয়ান বাজারে দৈনিক চাঁদাবাজি ২-৩ কোটি টাকা: এমপি মিলন

কারওয়ান বাজারে দৈনিক চাঁদাবাজি ২-৩ কোটি টাকা: এমপি মিলন
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে প্রতিদিন দুই থেকে তিন কোটি টাকা চাঁদাবাজি হয়। এই অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

সোমবার রাজধানীতে নাগরিক প্লাটফর্ম আয়োজিত বাজেট সংলাপে তিনি এ অভিযোগ করেন।

কারওয়ান বাজার সাইফুল আলম মিলনের নির্বাচনী এলাকা।

মিলন বলেন, কারওয়ান বাজারের শুধু মুরগির আড়ত থেকে মাসে চাঁদাবাজির পরিমাণ ৬০ লাখ টাকা।

এই চাঁদাবাজির বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপরই চাপে বলে দাবি করেন মিলন। কারওয়ান বাজার ও মহাখালী বাসস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবি জানান এই সংসদ সদস্য।

তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশও মামলা নেয় না। বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়েছেন। প্রয়োজনে এবিষয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানান সাইফুল আলম খান মিলন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad