ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের আনন্দবাজার কারখানাঘাট এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তার বয়স আনুমানিক ২২ বছর। তবে প্রাথমিক অবস্থায় উদ্ধারকৃত মরদেহের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে তিতাস নদীর পারে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে মরদেহটি তিন থেকে চার দিন ধরে পানিতে ভাসমান ছিল। মরদেহটি নদীতে পাওয়া যাওয়ায় নৌ পুলিশ কে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটির পরিচয় শনাক্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা নেবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad