এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব, সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব, সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়
Advertisement
Advertisement

এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের প্রশ্নফাঁসের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নিউজ পোর্টালে ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার শিক্ষা মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের গুজব ইচ্ছাকৃতভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। এ ঘটনায় মন্ত্রণালয় বা এর অধীন কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা নেই।

জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে, এ ধরনের মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো অর্থ লেনদেন না করতে। পাশাপাশি, প্রশ্নফাঁস সংক্রান্ত অপপ্রচার চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad