ঢাকার এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর থেকেই হাসপাতালের সামনে ভিড় করতে থাকে শোকগ্রস্ত হাজারও মানুষ।
তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন অনেকে।




এদিন হাসপাতালের বাইরে বিএনপির সমর্থক ছাড়াও অনেক সাধারণ মানুষ জড়ো হয়ে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন।





নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনেও দলীয় সমর্থকরা বিএনপি চেয়ারপারসনের জন্য শোক জানান এবং তার জন্য দোয়া-মোনাজাত করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে বুধবার একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।


