মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইরে ইটবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাযাত্রী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ পানান গ্রামের জামশেদ বেপারির ছেলে মো. মহরম ব্যাপারী (৪০) । অটোরিকশাচালক মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে ফরহাদ হোসেন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে হেমায়েতপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সিংগাইরের দিকে যাচ্ছিল। মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মহরম ব্যাপারী মারা যান।

আরও পড়ুন

সিংগাইর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অটোরিকশাচালক ফরহাদকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অটোরিকশাতে থাকা অপর দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সরুজ শেখ জানান, সংঘর্ষের পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, পুলিশ তদন্ত করে নিহত যাত্রীর পরিচয় নিশ্চিত করেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর