ব্যাংককে আন্তদেশীয় অপরাধ সম্মেলনে আইজিপি

ব্যাংককে আন্তদেশীয় অপরাধ সম্মেলনে আইজিপি
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

থাইল্যান্ডের ব্যাংককে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের শেষ দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন পুলিশের মহাপরিচালক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি মূল সম্মেলনে যোগদানের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক কর্মসূচিতেও অংশ নেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রয়্যাল থাই পুলিশের সহায়তায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়েছে।

সম্মেলনে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশটি দেশের পুলিশ প্রধানসহ ১০৯ জন প্রতিনিধি অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর