হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল পৌনে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

পথচারীরা তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সাদিয়া ইসলাম জানান, ফ্লাইওভারের ওপরে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। দ্রুতগতির মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যাওয়ায় আবুল কাশেমের মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে।

আরও পড়ুন

নিহতের নাতনী সুরমা আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। তারা পূর্ব শেওড়াপাড়ায় থাকেন। গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তার দাদা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর