‘এই সময়ে’ মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত: বিএনপি

 ‘এই সময়ে’ মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত: বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Advertisement
Advertisement

ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিএনপি বলছে, ‘এটি বিভ্রান্তিকর’।

মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন, উক্ত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি কখনোই বলেননি।’

মিডিয়া সেল বলছে, ‘মির্জা ফখরুল বলেন, “ভারতের সংবাদমাধ্যম এই সময়-এ প্রকাশিত বক্তব্যটি অসত্য এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে”। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই সাক্ষাৎকারের ভিত্তিতে বিভিন্ন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়।’

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পোস্টে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মির্জা ফখরুল একজন সিনিয়র রাজনৈতিক নেতা এবং তিনি কোনো সময় অবান্তর বা বিভ্রান্তিকর মন্তব্য করেন না।’

আরও পড়ুন

‘ফখরুল ইসলাম আলমগীর এমন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, এই ধরনের বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে সচেতন থাকতে।’

এর আগে এক বিবৃতিতে, ‘এই সময়ের’ সংবাদে প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’ এমন বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ।

দলটি বলছে, ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্য ‘অসত্য ও প্রতিহিংসাপরায়ণ’।

গোলাম পরওয়ার বলেন, ‘সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত “দৈনিক এই সময়”কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমন সম্পূর্ণ “অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ” বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়।’

‘এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে, তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে জামায়াত কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য আহবান জানাচ্ছি,’ যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর