পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মজিবুর রহমান এ রায় দেন। আসামিদের মধ্যে দুজনই পলাতক।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন ও আসামিপক্ষে আহসানুল কবির বাদল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মোহাম্মদ সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মোহাম্ম সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মোহাম্ম শাহীন মল্লিক।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মোহাম্মদ আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৭ এপ্রিল মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। ১৮ এপ্রিল সকালে স্থানীয়রা বড়শৌলা খালে আরিফুলের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে তার পরিবারকে খবর দেয় এবং শনাক্ত করেন স্বজনরা।

মরদেহের মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ওইদিন বিকালেই নিহতের মা মোসাম্মত ফরিদা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে জড়িত সন্দেহে ১২ জনকে আসামি করলেও তদন্তে সাজাপ্রাপ্ত তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করে পুলিশ। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর