ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার

ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার
অভিযুক্ত মাসুদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক অটোভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার উপজেলার বহরপুর এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা মদন (৫০) উপজেলার বহরপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোভ্যানচালক। ভুক্তভোগী শিশুটির দূর সম্পর্কের মামা হন তিনি। তাদের বাড়ি পাশাপাশি। শিশুটি অভিযুক্তের মেয়ের কাছে প্রাইভেট পড়ত।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিশুটিকে চকলেটসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন।

আরও পড়ুন

গত শুক্রবার দুপুরে শিশুটি প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সে শিশটিকে ধর্ষণ করেন।

পরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad