ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল: আইডিএফ

ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল: আইডিএফ
ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ছবি: সিনহুয়া
Advertisement
Advertisement

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা এখনো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

বিবিসির খবরে জানা যায়, এক সংবাদ সম্মেলনে আইডিএফ মুখপাত্র এফি ডেফরিন বলেন, ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ১৫০টিরও বেশি হামলা চালানো হয়েছে।

ডেফরিন জানান, তেহরানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ইউনিট ছিল ইসরায়েলের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে ইরানের ইসপাহান শহরের অবস্থিত পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

আইডিএফ মুখপাত্র বলেন, ‘আমরা এখনো ইরানের ভেতরে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছি।’

আরও পড়ুন

এদিকে, ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন, পাকিস্তান ইরানের পাশে আছে। ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করব পাকিস্তান।

তিনি আরও বলেন, ‘ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনকে টার্গেট করেছে ইসরায়েল। মুসলিম দেশগুলো এখনই যদি এক না হয়, তাহলে সবার পরিণতি একই হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad