আবারও কমেছে সোনার দাম

আবারও কমেছে সোনার দাম
ছবি: বাজুস
Advertisement
Advertisement

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায়, দেশের বাজারে সোনার দাম কমেছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, টানা কয়েকবার সোনার দাম বাড়ানোর পর গত শনিবার সোনার দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। এরপর দুইদিনের ব্যবধানে সোমবার আবারও ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়। ফের একদিনের ব্যবধানে মঙ্গলবার সোনার দাম ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়। পরদিন বুধবার আবারও সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়। এরপরের দিন বৃহস্পতিবারই আবার সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর পর আজ আবার সোনার দাম কমানো হলো।

রোববার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমে হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

আরও পড়ুন

বাজুস জানিয়েছে, মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমিয়েছে জুয়েলার্স সমিতি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।

দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় চলতি বছরের ২৯ জানুয়ারি। এদিন সোনার দাম একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৫৫ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সে অনুযায়ী ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকায় কেনাবেচা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর