ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
রোববার ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনটি।
তারা জানায়, বড় ধরনের ব্যত্যয়, সহিংসতা ছাড়াই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বড় সহিংসতা না ঘটলেও নির্বাচনের দিন দেশের বিভিন্ন স্থানে অন্তত ৩৯৩টি অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয়েছে বলে জানান এইচআরএসএস-এর কর্মীরা।
সংগঠনটি আরও জানায়, নির্বাচনকালে বড় সহিংসতা না হলেও পরবর্তী সময়ে দেশের অন্তত ৩০ জেলায় বিএনপি, জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দুই শতাধিক আলাদা সংঘর্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ৩৫০টি আলদা আলাদা স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়েছে বলেও দাবি করে এইচআরএসএস।


