আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
মির্জা আব্বাস | ফাইল ছবি
Advertisement
Advertisement

আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন মির্জা আব্বাস।

শায়রুল কবির খান আরও জানান, পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ‘তার শারীরিক অবস্থা আগের থেকে উন্নত আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, অতি দ্রুত সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করছি।’

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad