আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য মানবিক সেবাকেন্দ্র চালু

আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য মানবিক সেবাকেন্দ্র চালু
কড়াইলের আগুনে ক্ষতিগ্রস্তদের খাবার সহায়তা দিচ্ছে ভিডিপি। ছবি: সংগ্রহীত
Advertisement
Advertisement

ঢাকার কড়াইলের আগুনে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্তদের জন্য মানবিক সেবাকেন্দ্র চালু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। সেবাকেন্দ্রটি শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত চালু থাকবে।

শুক্রবার দুপুরে ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সেবাকেন্দ্রটির কার্যক্রম উদ্বোধন করা হয়। কার্যক্রমটি উদ্বোধন করেন ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনী।

কড়াইলের আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সেবাকেন্দ্র চালু করেছে ভিডিপি। ছবি:সংগ্রহীত

মহাপরিচালক জানান, এই সেবাকেন্দ্রের লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষকে ‘প্রাথমিক মানবিক বিপর্যয়’ কাটাতে জরুরি খাদ্য, পানি ও অন্যান্য সহায়তা দেওয়া এবং তাদের জীবনের নিরাপত্তায় কিছুটা স্বস্তি নিশ্চিত করা।

উদ্যোগটি সাহায্যকারী বাহিনীর পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা ব্যবস্থায় একটি কার্যকর সংযোজন হিসেবে বিবেচিত বলে উল্লেখ করেন তিনি। সেবাকেন্দ্রে দুইবেলা প্রায় দুই হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এর সঙ্গে নিরাপদ পানির চাহিদা পূরণে বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

এ ছাড়া সেবাকেন্দ্র এলাকায় নলকূপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বিশুদ্ধ পানির ব্যবস্থা সম্ভব হয়। এই ব্যবস্থা পানীয়জল সংকট কমানোর পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটেশন ব্যবস্থাকে শক্তিশালী করবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

মানবিক সেবাকেন্দ্র খাদ্য ও পানি সহায়তা পাওয়ার জন্য জড়ো হয়েছেন কড়াইলবাসী। ছবি:সংগ্রহীত

এ সময় সেবাকেন্দ্র চালুর ফলে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার দ্রুত খাদ্য সহায়তা এবং প্রয়োজনীয় সামগ্রী পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে শিশু, নারী ও প্রবীণদের কাছে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা হিসেবে প্রতিফলিত হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিকাল ৫টা ১৯ মিনিটে আগুন লাগে কড়াইল বস্তিতে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর রাতে সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। পুরোপুরি নিভতে সকাল হয়ে যায়। আগুনে কড়াইলবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad