অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের

অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের
যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

অবিলম্বে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,  ‘অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’

বৃহস্পতিবার বিকালে যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তরিকুল ইসলাম একজন ক্ষণজন্মা রাজনৈতিক নেতৃত্ব। তিনি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে রক্ষা করতে আজীবন সংগ্রাম করেছেন। তিনি মানুষের হৃদয় ছুঁতে পেরেছেন। যিনি দেশকে এবং মানুষকে ভালোবেসে নিজের জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন তার সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তরিকুল ইসলামের জীবন সম্পর্কিত একটি বই প্রকাশ করারও আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।

আরও পড়ুন

ঐকমত্য কমিশনে বিএনপিসহ যেসব রাজনৈতিকদল একমত হয়েছে তা বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন তিনি। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘স্বাক্ষর করার পরে নতুন নতুন বিষয় সংযুক্ত করার অশুভ চিন্তা ভালো কিছু বয়ে আনবে না।  নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিণাম শুভ হবে না। বিএনপি কোনো ষড়যন্ত্র চক্রান্তের কাছে আপস করবে না।’

নির্বাচনের আগে কোনো গণভোট নয়। এটা হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং কিছুসংখ্যক রাজনৈতিকদল অসৎ উদ্দেশ্যে একটি গলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে তাদের জনগণ ক্ষমা করবে না বলেও জানান তিনি।

স্মরণসভায় যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির সাবেক তথ্যবিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর