টানা ২২ ঘন্টা গ্যাস থাকবে না গাজীপুর-সাভারে

টানা ২২ ঘন্টা গ্যাস থাকবে না গাজীপুর-সাভারে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুর ও সাভারসহ আশপাশের কয়েকটি এলাকায় শুক্রবার সকাল ৯টা থেকে ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহে এই বিঘ্ন ঘটবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা গাজীপুর-সাভারের কিছু এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো-  কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও এর কাছাকাছি এলাকা।

অস্থায়ী এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের বিকল্প প্রস্তুতি নিয়ে রাখতে অনুরোধ জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর