সরকার সংশ্লিষ্টদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

সরকার সংশ্লিষ্টদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ
পুলিশ বাহিনীর লোগো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা ঘটছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব ঘটনার বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জনসাধারণকে সতর্ক করে পুলিশ সদর দপ্তর।

সেখানে বলা হয়, ‘সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।’

পুলিশ সদর দপ্তর বলছে, হোয়াটসঅ্যাপের আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানেই মোবাইল নম্বরটি ওই ব্যক্তির; এটি মনে করার কোনো কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর