অবশেষে চসিকের প্রধান নির্বাহীকে বদলি

অবশেষে চসিকের প্রধান নির্বাহীকে বদলি
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কমিশন বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ ওঠার পর অবশেষে বদলি করা হলো চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুয়ের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে আগামী রোববারের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে বদলি করা কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তিনি ওইদিন সন্ধ্যার পর তাৎক্ষণিক বদলি বলে তাকে গণ্য করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে, শেখ মুহাম্মদ তৌহিদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, চট্টগ্রামের উন্নয়নে বাধা দেওয়াসহ বেশি কয়েকটি অভিযোগ ওঠে। এসব অভিযোগে তার অপসারণের দাবিতে গত ৩০ অক্টোবর সিটি করপোরেশনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় চার ঘণ্টা পর মেয়রের আশ্বাসে তারা ফটকের গেট খুলে দেন তারা।

আরও পড়ুন

তার বিরুদ্ধে চট্টগ্রামের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার ও অন্যান্য আনুষঙ্গিক ফাইলে সই না করে দীর্ঘদিন নিজ দপ্তরে আটকে রাখার অভিযোগও রয়েছে। উঠে। এই অভিযোগে তাকে বদলি করার জন্য সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আলাদা দুটি চিঠিও দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

সর্বশেষ মেয়র ও প্রধান নির্বাহীর দেওয়া চিঠির বিষয়ে তদন্ত করার জন্য গত সপ্তাহে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

২০২৩ সালের ২২ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দিয়েছিলেন শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad