এনসিপি ও বাসদকে নিবন্ধন দিয়ে ইসির গেজেট প্রকাশ

এনসিপি ও বাসদকে নিবন্ধন দিয়ে ইসির গেজেট প্রকাশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ‘নিবন্ধন প্রক্রিয়া মোট ১৪৩টি রাজনৈতিক দলকে নিয়ে শুরু হয়েছিল। প্রথম পর্যায়ে ১২১টি দলকে নামঞ্জুর করা হয়। দ্বিতীয় পর্যায়ে বাছাই করা হয় ২২টি দল। এই ২২টি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) আমরা চূড়ান্ত করে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি।’

তিনটি দলের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ আমজনগণ পার্টির বিরুদ্ধে আপত্তি উঠেছে জানিয়ে তিনি বলেন, ‘বাকি এনসিপি ও বাসদ (মার্কসবাদী)  বিরুদ্ধে কোনো আপত্তি পাওয়া যায়নি। তাই তাদের নিবন্ধন চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আমজনগণ পার্টির বিষয়ে শুনানি ও পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন

নিবন্ধনপ্রত্যাশী বাকি দলগুলোর বিষয়ে কমিশনের সিদ্ধান্তের ব্যাপারে ইসি সচিব বলেন, নিবন্ধন না পাওয়া ১৪টি দল রিভিউয়ের জন্য আবেদন করেছে। এর মধ্যে সাতটি দল প্রথম পর্যায়ে নামঞ্জুর হওয়া ১২১ দলের অন্তর্ভুক্ত। বাকি সাতটি দল দ্বিতীয় পর্যায়ের ২২ দলের মধ্যে রয়েছে।

দ্বিতীয় পর্যায়ের ২২টি দলের মধ্যে সাতটি দলের রিভিউ আবেদন নিয়ে ইসি কাজ করছে বলেও জানান তিনি।

ওই সাতটি দল হলো-বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাসদ (শাহজাহান সিরাজ), জাতীয় জনতা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল, জনতার দল।

শেষ মুহূর্তে নিবন্ধন পেলে এসব দল সুবিধাবঞ্চিত হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘যদি কেউ শেষ মুহূর্তে নিবন্ধন পায়, তাহলে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না। এটাই বাস্তবতা।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad