Author: মুহাম্মদ ইব্রাহীম মজিদ

বাংলাদেশের আবাসন খাতে একটি নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতারা প্রচলিত রিয়েল এস্টেট ডেভেলপারদের কাছ থেকে ফ্ল্যাট কেনার পরিবর্তে জমি অংশীদারত্বের বা ল্যান্ড-শেয়ারিংয়ের মাধ্যমে ফ্ল্যাট তৈরির দিকে ঝুঁকছেন। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রিয়েল এস্টেট ডেভেলপারদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার কারণেই এই পরিবর্তন ঘটছে। এখন অনেক ক্রেতা কোনো ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ না হয়ে নিজেরাই জমি কিনে স্বাধীনভাবে বহুতল ভবন নির্মাণ করছেন। এ ধরনের প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, এই পদ্ধতিতে খরচ যেমন বেশ কমে যায়, তেমনি নিজেদের পছন্দ অনুযায়ী ভবনের নকশা ও ফ্ল্যাটের ভেতরের অবয়ব তৈরি করে নেওয়া সম্ভব হয়। এমনই একটি উদাহরণ হলেন মোহাম্মদপুরের বাসিন্দা গোলাম মোর্তুজা,…

Read More

ঈদুল আজহার আগের দিন রাজধানীর পশুর হাটগুলোতে একচ্ছত্র আধিপত্য ক্রেতাদের। বাজারে পশুর প্রচুর সরবরাহ থাকায় শেষ মুহূর্তে বাকি থাকা গরু বিক্রি করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। বুধবার ঢাকার বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। বড় ও ছোট আকারের প্রচুর গরু অবিক্রীত রয়ে গেছে, তবে মাঝারি গরুর সংখ্যা কম। বিক্রেতারা জানিয়েছেন, আগের দিনের চেয়ে দাম অনেক কমে গেছে। হাটে কয়েক দিন ধরে অপেক্ষা করার পর গরুকে আবার বাড়ি ফিরিয়ে নেওয়ার ঝামেলা এড়াতে লোকসান দিয়ে হলেও দাম কমাতে বাধ্য হচ্ছেন তারা। হাজারীবাগ পশুর হাটের হাসিল কাউন্টার সংশ্লিষ্টরা জানান, ক্রেতারা আগের দিনের চেয়ে প্রায় ২০ শতাংশ কম দামে…

Read More

পাঁচ বছরের মধ্যে ভঙ্গুর অর্থনীতিকে উচ্চ প্রবৃদ্ধি, কম মূল্যস্ফীতি, বাড়তি বিনিয়োগ ও শক্তিশালী রাজস্ব কাঠামোর পথে নেওয়ার রূপরেখা তৈরি করেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় রূপরেখাটি উপস্থাপন করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি পৌঁছাবে ট্রিলিয়ন-ডলারের পথে, জিডিপি প্রবৃদ্ধি বাড়বে ৮ দশমিক ৫ শতাংশে, বিনিয়োগ উঠবে জিডিপির ৪০ শতাংশে, ট্যাক্স-জিডিপি অনুপাত পৌঁছাবে ১১ শতাংশে এবং মূল্যস্ফীতি নেমে আসবে ৫ শতাংশে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাতের সংকট, দুর্বল রাজস্ব কাঠামো ও বিনিয়োগ স্থবিরতার মধ্যে দাঁড়িয়ে এই পরিকল্পনা উচ্চাভিলাষী। ‘পঞ্চবার্ষিক অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল (জুলাই ২০২৬-জুন ২০৩১)’ নামের পরিকল্পনাটিতে বলা হয়েছে,…

Read More

আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল সচল করার সকল বাধা দূর হতে পারে। রাজস্ব ভাগাভাগি এবং গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে সৃষ্ট বিরোধ মেটাতে আজ সরকারি কর্মকর্তারা জাপানি কনসোর্টিয়ামের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। বাণিজ্যিক শর্তাবলি নিয়ে মতপার্থক্যের কারণে প্রায় ১৫ মাস ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এই টার্মিনাল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই বিলম্বের কারণে ইতিমধ্যে প্রায় ৮ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব ক্ষতি হয়েছে। একইসাথে প্রকল্পের ঋণ পরিশোধের বিষয়টিও জটিল হয়ে পড়েছে। এর আগে গত শুক্রবার এমবারকেশন ফি, অগ্রিম অর্থ প্রদান এবং রাজস্ব অংশীদারিত্বের মতো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ আলোচনায় বসেছিল। আজকের বৈঠকে এই সমস্যাগুলোর একটি…

Read More

ঢাকার বাড্ডার মতো ব্যস্ত এলাকার একটি দোকান। ব্যবহৃত ল্যাপটপ বিক্রি করে এই দোকানটিই দেড় বছরে ভাগ্য বদলে দিয়েছে মুকতারের। মাসে ৪০–৫০টি ল্যাপটপ বিক্রি করে গড়ে তার আয় প্রায় আট লাখ টাকা। বিশ্বের নানা নামি ব্র্যান্ডের পুরোনো ল্যাপটপগুলো সাজিয়ে রাখা ঝকঝকে দোকানে বসে কথা হয় মুকতারের সঙ্গে। ক্রেতাও নেহাত কম নয়। টাইমস অব বাংলাদেশকে মুকতার বলেন, ‘এসব ল্যাপটপের বেশিরভাগই আসে বিদেশে থেকে। বিশেষ করে দুবাই থেকে।’ যদিও বাংলাদেশ আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪–এর অধীনে ব্যবহৃত কম্পিউটার ও যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধ। তারপরও গত পাঁচ বছরে দেশের বাজারে ক্রমেই বাড়ছে বিদেশি ব্যবহৃত ল্যাপটপের সংখ্যা। খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন দেশের অর্ধেকের বেশি ল্যাপটপ–ক্রেতাই ঝুঁকছেন ব্যবহৃত…

Read More