Author: টাইমস রিপোর্ট

ভুয়া বিল তৈরি করে ১৮ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদ জানান, তদন্তের স্বার্থে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবলরা হলেন- হিসাব শাখায় কর্মরত কম্পিউটার অপারেটর মো. মারুফ হাসান, নন গেজেটেড ভ্রমণ ব্যয় বিল শাখায় কর্মরত জয়দেব কুমার মজুমদার এবং মেট্রো কোর্টে কর্মরত মো. সজীব মিয়া। সোমবার বিএমপির সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে তাদেরকে বরখাস্ত করা হয়। বিএমপির উপ–পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নান বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ…

Read More

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখা কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জনান, মঙ্গলবার রাতে ১০টার দিকে খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর…

Read More

বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ভার্চ্যুয়ালি গ্রেপ্তার দেখানোয় আটকে গেছে তার কারামুক্তি। বুধবার তাকে কারাগার থেকে আদালতে ভার্চ্যুয়ালি উপস্থিত দেখানো হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ নিয়ে তাকে নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আটটি মামলায় জামিন পেলেও এই মামলায় গ্রেপ্তার দেখানোয় তার কারামুক্তি আটকে গেছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসাইন বলেন, ‘খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর পর জামিন চেয়ে আবেদন করা হয়েছে। দুপুরে সংশ্লিষ্ট আদালতে শুনানি হবে।’ এর আগে গত ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম…

Read More

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে। এর ফলে পাঁচটি বিভাগের নির্ধারিত পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে বুধবারের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বুধবার সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা রয়েছে এবং দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।’…

Read More

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপস (আইআরজিসি) বুধবার এ হামলা চালানোর দাবি করে। এর আগে হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী ট্যাংকারে ইরানি হামলার জেরে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। রয়টার্সের খবরে বলা হয়, আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌঘাঁটির বন্দর সালমান এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযান চালিয়েছে। একই অভিযানের সময় বাধা দেওয়ার চেষ্টা করা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে তারা। বাহরাইন ও কুয়েতে হামলার সতর্ক সংকেত বেজে ওঠার কথা জানিয়েছেন…

Read More

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফে পৌঁছেছে। ইরানের তেহরানে কয়েকদফা জানাজা ও দাফনের আচার-অনুষ্ঠান শেষে পাঁচদিনের শোকযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার তার মরদেহ ইসলামের শিয়া মতাদর্শের অনুসারীদের অন্যতম পবিত্র স্থান নাজাফে নেওয়া হয়। রয়টার্সের খবরে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর পর গত ৪ জুলাই ইরানজুড়ে রাষ্ট্রীয় আয়োজনে শোকানুষ্ঠান শুরু হয়। সেই ধারাবাহিকতায় মরদেহটি প্রথমে ইরানের রাজধানী তেহরানে এবং সেখান থেকে শিয়া ধর্মীয় শিক্ষাকেন্দ্র কোম নগরীতে নেওয়া হয়। এরপর তা ইরাকে নিয়ে যাওয়া হয়। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, মঙ্গলবার নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের…

Read More

চট্টগ্রামের মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাইয়াজ তাজরিয়ান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে ফ্লাইওভারের দুই নম্বর গেট ও জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাইয়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য ও দলের জনসংযোগ (পিআর) টিমের সদস্য ছিলেন। তার বাসা নগরীর অক্সিজেন এলাকায়। গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলায়। তার বাবা কামাল উদ্দিন স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয় এনসিপি নেতারা জানান, একটি কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। পুলিশও প্রাথমিকভাবে একই ধারণা করছে। জানা যায়, মঙ্গলবার রাতে নগরীর মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভারের দুই নম্বর গেট ও জিইসি মোড়ের মধ্যবর্তী স্থান…

Read More

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকল্পের অবশিষ্ট কাজ পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এক মতবিনিময় সভায় মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মহসিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে ৫৪৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ১৯৮৩ সালের পর গত ৪৩ বছরে সর্বোচ্চ। যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না।’ প্রকল্প পরিচালক বলেন, ‘তাদের ড্রেনেজ মডেল ৫৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি সামলাতে সক্ষম। এত বিপুল পরিমাণ বৃষ্টির পরও শহরের হাতেগোনা ৪-৫টি পয়েন্ট ছাড়া কোথাও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা হয়নি এবং জমে থাকা…

Read More

দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ২৪ বছর অতিক্রম করে ২৫ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আইনগতভাবে ২৪ বছরের পথচলা সম্পন্ন হলেও একাডেমিক কার্যক্রমের হিসাবে বিশ্ববিদ্যালয়টির বয়স ১৪ বছর। প্রতিষ্ঠার ইতিহাস ও একাডেমিক যাত্রা ২০০১ সালের ৮ জুলাই জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাসের মধ্য দিয়ে যাত্রা শুরু করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে বিভিন্ন কারণে দীর্ঘ সময় কার্যক্রম স্থগিত থাকলেও ২০০৯ সালে প্রকল্পটি পুনরায় সচল করা হয়। ২০১১-১২ শিক্ষাবর্ষে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে উচ্চশিক্ষার নতুন এক অধ্যায়ের…

Read More

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি ১৭৪ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় ফেরানো হয়। অবৈধ এই অভিবাসীরা লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট…

Read More