চুয়াডাঙ্গায় পলাতক ৭ আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় পলাতক ৭ আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা সদর উপজেলায় আলাদা আলাদা মামলায় পলাতক সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরের দিকে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন-সদর উপজেলার সুমিতদিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মিলন মল্লিক (৩৮), একই উপজেলার মাঝেরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন (৪৩), মাছের দাড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাহেলা খাতুন (৩৫), নফর কান্দি গ্রামের হযরত আলীর স্ত্রী রেখা বেগম (৩৭), নুরনগর কোলোনিপাড়ার মৃত বাবুর আলীর ছেলে মঞ্জু (৪৫), মহিলা কলেজ পাড়ার প্রদীপ কুমারের ছেলে সঞ্জীপ কুমার (৩৮) এবং আলোকদিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাওন আলী (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ওসি দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad