দিল্লিতে বৃহস্পতিবার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে দেখা করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম হামিদউল্লাহ।
এ সাক্ষাতের সময় তারা যৌথ প্রশিক্ষণের উদ্যোগসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় আরও গভীর সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেজে এ খবর প্রকাশ করা হয়।


