ফেসবুক লাইভে এসে দুই সন্তানসহ বাবার বিষপান

ফেসবুক লাইভে এসে দুই সন্তানসহ বাবার বিষপান
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
Advertisement
Advertisement

ঝালকাঠি শহরে ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি তার দুই ছেলে সন্তানসহ বিষপান করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তির দুই ছেলের বয়স ১৭ ও ৮ বছর।

জানা গেছে, বিষপানের আগে ফেসবুক লাইভে তিনি এক ‘বন্ধু’কে উদ্দেশ করে নিজের কষ্ট ও হতাশার কথা বলেন। সেখানে তিনি ‘সাগর’ নামের একজনকে উল্লেখ করেন।

লাইভে তিনি বলেন, ‘সাগর, তুই নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হইলি। আমাদের কোনো খোঁজ রাখোনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’

লাইভটি নজরে আসার পরপরই প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল জানান, মাগরিবের আগ মুহূর্তে ঘরের ভেতর থেকে চিৎকারের শব্দ পেয়ে তারা দৌড়ে গিয়ে দেখেন, ওই ব্যক্তি ও তার দুই ছেলে ছটফট করছেন। ঘরে বিষের গন্ধ পেয়ে দ্রুত তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

জুয়েল জানান, ফেসবুক লাইভে যে ‘সাগর’ নামটি উল্লেখ করা হয়েছে, ওই নামে তার ঘনিষ্ঠ কাউকে তিনি চেনেন না এবং এমন কাউকে তার সঙ্গে চলাফেরা করতেও দেখেননি।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা টি এম মেহেদি হাসান সানী বলেন, ‘তিনজনের শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে। এ কারণে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।’

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ‘বিষয়টি জানা গেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর