চট্টগ্রামে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে একই দিনে দুই স্থানে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকার জাকির হোসেন সড়কের রেললাইনসংলগ্ন একটি কাঁচা বসতঘরে (বস্তি) লাগা আগুন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীতে একই দিনে দুটি পৃথক স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বস্তিতে এবং অন্যটি একটি মাছ সংরক্ষণাগারে।

রোববার এসব ঘটনায় ফায়ার সার্ভিস দ্রুত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাতে পৌনে ৮টার দিকে আকবর শাহ থানা এলাকার জাকির হোসেন সড়কের রেললাইনসংলগ্ন একটি কাঁচা বসতঘরে (বস্তি) আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে একইদিন সকাল ১১টা ৪০ মিনিটে নগরের সাগরিকা এলাকায় বিডি ফুডসের একটি মাছ সংরক্ষণাগারে অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।

নগরীর সাগরিকা এলাকায় বিডি ফুডসের একটি মাছ সংরক্ষণাগারে অগ্নিকাণ্ড ঘটে। ছবি: টাইমস

দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকাল সাড়ে ৪টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে হিমাগারের ভেতরে থাকা বিপুল পরিমাণ মাছ, প্রক্রিয়াজাতকরণের কাঁচামাল ও অন্যান্য উপকরণ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad