টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও তার স্বামী নাট্যকার-লেখক আবু সাঈদ রানা দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। তাদের ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৌসুমী হামিদ বলেন, ‘আপনারা যা শুনেছেন, তা ঠিক। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলার মতো অবস্থায় নেই।’
২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন এই দম্পতি। তবে গত বছরের নভেম্বর থেকেই আলাদা থাকছিলেন তারা।
বিচ্ছেদের পেছনে রানার পরকীয়ার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত নুসরাত তুবার সঙ্গে তার সম্পর্কের অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রানা ও তুবার ব্যক্তিগত কথোপকথনের কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে।
বিয়েতে উপস্থিত বিনোদন অঙ্গনের সহকর্মী ও বন্ধুদের অনেকেই এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন।


