১৫ দিনেও খোঁজ মেলেনি তহুরার

১৫ দিনেও খোঁজ মেলেনি তহুরার
তহুরা সুলতানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনা সদর উপজেলার করিম নগর থেকে তহুরা সুলতানা (২৪) নিখোঁজ হয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

তার বাবার নাম মো. গোলাম মোর্তজা এবং মায়ের নাম মরহুমা নিলুফা ইয়াসমিন। তারা জানিয়েছেন, তহুরা মানসিক ভারসাম্যহীন। নিখোঁজের দিন তহুরা পরনে ছিল নীল রঙের জামা-পায়জামা এবং বেগুনি রঙের ওড়না।

তহুরার মামাতো বোনের স্বামী মো. আহসান গাজি বলেন, সব সম্ভাব্য জায়গায় খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। তার আশঙ্কা তহুরা কোনো বিপদে পড়েছেন।

পরিবার তহুরাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সহায়তা চেয়েছেন। কেউ যদি তহুরাকে দেখে থাকেন বা খোঁজ পান, পুলিশ বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই নম্বরে: ০১৩৪১৬০৯৬৭০ ও ০১৭৩৬৫৮৮৬৫২।

তহুরার নিখোঁজের বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad