মেহেরপুর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের মুজিবনগর উপজেলার একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দারিয়াপুর গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন নাওগাড়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর