বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এমপি অবরুদ্ধ

বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এমপি অবরুদ্ধ
বাম দিক থেকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিন। কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দেওয়ায় এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করেন ব্যবসায়ী ও শিল্পপতিরা।

মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। পরে এমপি আব্দুল্লাহ আল আমিনকে প্রায় এক ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ করেন হাতেমের অনুসারীরা।

জানা গেছে, ইফতার মাহফিলে অতিথি হিসেবে দাওয়াত পান এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিন এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখতে পেয়ে মঞ্চে বসেননি এমপি আল আমিন।

ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আল আমিন বলেন, ‘আমি “ফ্যাসিস্টের দোসরের” সঙ্গে এক মঞ্চে বসব না।’

তার এই মন্তব্যের পরপরই মোহাম্মদ হাতেম অনুষ্ঠান ত্যাগ করেন। এরপর তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর