মেয়েকে ধর্ষণের অভিযোগে বাড়িতে তালা দিল বিক্ষুব্ধ জনতা

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাড়িতে তালা দিল বিক্ষুব্ধ জনতা
শাহরাস্তি মডেল থানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চাঁদপুরে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ধর্ষণের ফলে ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে।

মঙ্গলবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর  রহমান।

স্থানীয়রা জানান, শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বাসিন্দা অভিযুক্ত ওই বাবার বয়স ৩৭। তিনি তার ১৫ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি ওই কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করে তার মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরী প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হন তার মা।

সাত দিন আগে কিশোরীকে গর্ভপাত করানোর উদ্দেশে তার মা পাশের উপজেলায় নানাবাড়ি নিয়ে যান। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর মামার বাড়ির এলাকার স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি খোরশেদ আলম, ওয়ার্ড যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেনসহ সেখানকার বিশিষ্ট জনেরা ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরী পরিবারকে আইনি ব্যবস্থা নিতে চাপ দেন।

আরও পড়ুন

কিন্তু পরিবারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলতে থাকলে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। এরপর মঙ্গলবার বিকালে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তের বাড়িতে তালা লাগিয়ে দেয়। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা অভিযুক্ত বাবার গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘আমি স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠিয়েছি। সেখানে তালা থাকায়, তার নানার বাড়িতে খোঁজ নিয়েও ভুক্তভোগী বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর