জবাবদিহিতা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র: তথ্যমন্ত্রী

জবাবদিহিতা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র: তথ্যমন্ত্রী
স্বজন স্মরন অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বিকালে বরিশাল প্রেস ক্লাবের আয়োজনে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জবাবদিহিতা নির্ধারণ করবে গণমাধ্যম এবং স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র।

শুক্রবার বিকালে বরিশাল প্রেস ক্লাবের আয়োজনে স্বজন স্মরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকদের স্বাধীনতার ব্যাপারটা আমরা সবাই বুঝি। আমি যদি গণমাধ্যম কর্তৃক নির্ধারিত জবাবদিহিতার সীমানা নির্ধারণ করতে পারি, ওই সীমানার মধ্যে স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অতএব জবাবদিহিতা ও সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র।’

মন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকতার সংজ্ঞা নির্ধারণ করতে হবে সাংবাদিক প্রতিষ্ঠানকে। তথ্য মন্ত্রণালয় এই সংজ্ঞাকে একটি কাঠামোর মধ্যে রাখবে, কিন্তু দায়িত্ব প্রথমত সাংবাদিকদের।’

তিনি বলেন, ‘এমন মহান পেশার সংজ্ঞা বাইরে থেকে আমরা কেউ নির্ধারণ করতে পারব না। সুযোগ-সুবিধা দেওয়া এবং নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে সাংবাদিকদের মতামত নেওয়া হবে।’

আরও পড়ুন

‘সাংবাদিকতার সংজ্ঞা নির্ধারণ করতে হবে সাংবাদিক প্রতিষ্ঠানকে। তথ্য মন্ত্রণালয় এই সংজ্ঞাকে একটি কাঠামোর মধ্যে রাখবে, কিন্তু দায়িত্ব প্রথমত সাংবাদিকদের।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা পরিবর্তিত সমাজে বাস করছি। এই সমাজে তথ্যে সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। ৫০ বছর আগের সঙ্গে এখন আর মিল পাওয়া যাবে না। তাই এই বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

স্বজন স্মরন অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি আসিনুল ইসরাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পুলিশ আহসান হাবিব, কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ আরও অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর