খুলনায় ‘টেন্ডার’ বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

খুলনায় ‘টেন্ডার’ বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনার দিঘলিয়া উপজেলায় মুরাদ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সাড়ে ৫টার দিকে উপজেলার সেনহাটি গ্রামের টিটিসি কলেজের পাশে বকশি বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের স্বজনেরা জানিয়েছেন, টেন্ডার সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েক দিন ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। ওই প্রতিপক্ষ গ্রুপের ধারালো অস্ত্রের হামলায় মুরাদ নিহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad