ঢাকার বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঢাকার বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভাটারা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

ভাটার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, জেরিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বাবার নাম মো. খোরশেদ আলী। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের ৬৬ নম্বর বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন জেরিন।

তিনি আরও উল্লেখ করেন,  আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী ওই তরুণী। মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর