৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ছয় মাসের জামিন পেলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হত্যাসহ পাঁচ মামলায় হাইকোর্ট থেকে এই জামিন পান তিনি।

বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীর জামিন আবেদন মঞ্জুর করে।

আইভীর পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে গত বছরের ৯ নভেম্বর তাকে পাঁচ মামলাতেই জামিন দেয় আদালত। তবে ১৮ নভেম্বর আপিল বিভাগ তার জামিন স্থগিত করে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর