কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু  

কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু  
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম মামুন শেখ (৩৪)।

কারা কর্তৃপক্ষের বরাতে জানা যায়,  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় মামুন শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত মামুন শেখের বিরুদ্ধে মামলার বিস্তারিত তথ্য জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad