বিএনপিকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

বিএনপিকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি অধ্যাপক মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিনের সই করা এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের রায় এ নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রত্যাশা, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিরই এটি বহিঃপ্রকাশ।

বিএনপিকে অভিনন্দন জানিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি। ছবি: সংগৃহীত

বিবৃতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে বলা হয়, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং দেশের অর্থনৈতিক ভিত নির্মাণে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। একই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন ও আপসহীন নেতৃত্বের পরিচয় দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন আরও সুসংহত হবে বলে আশাবাদী শিক্ষক ফোরাম। একই সঙ্গে শিক্ষা খাতের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার এবং নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত হবে বলেও প্রত্যাশা জানানো হয়।

বিবৃতিতে জুলাই ২০২৪–এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করা হয় এবং সকলের অংশগ্রহণে একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর