একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬ মামলা

একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬ মামলা
Advertisement
Advertisement

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক দিনে ৪০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক সূত্র জানিয়েছে, শনিবার পরিচালিত অভিযানে বিভিন্ন বিভাগে এসব মামলা করা হয়।

ট্রাফিক-রমনা বিভাগে একটি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, দুটি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৪৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে তিনটি ট্রাক, চারটি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৩৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে চারটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৮৫টি মামলা করা হয়।

আরও পড়ুন

ট্রাফিক-ওয়ারী বিভাগে চারটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, দুটি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৫৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও নয়টি মোটরসাইকেলসহ ২৫টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে চারটি বাস, দুটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ৭৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে তিনটি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ ৪৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে একটি বাস, দুটি ট্রাক, একটি সিএনজি ও আটটি মোটরসাইকেলসহ মোট ৩৯টি মামলা হয়েছে।

এ ছাড়া, অভিযানের সময় ১৮৫টি গাড়ি ডাম্পিং এবং ১০১টি গাড়ি রেকার করা হয়েছে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।

ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad