চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আশরাফুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
জুলাই যোদ্ধা শহীদ আশরাফুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। একই সঙ্গে দাফন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রূত্যয় ব্যক্ত করেন কৃষিবিদ মিথুন।
রোববার দুপুরে রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল।
চব্বিশের গণআন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর এলাকায় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। দীর্ঘ ১৪ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত ৪ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এরপর থেকে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


