কাস্টমসে বড় রদবদল

কাস্টমসে বড় রদবদল
জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) | ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

কাস্টমস ক্যাডারের তিন কমিশনার, চার যুগ্ম কমিশনার, পাঁচ অতিরিক্ত কমিশনার, আট উপকমিশনার ও ১৮ জন সহকারী কমিশনারকে একযোগে দেশের বিভিন্ন কাস্টমস হাউসে ও দপ্তর বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারিকৃত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলির আদেশ দেওয়া হয়। এর মধ্যে একটি আদেশ গত মঙ্গলবার একটি এবং অপর ৪টি আদেশ বৃহস্পতিবার জারি করা হয়।

বদলি হওয়া তিন কমিশনার হলেন-আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) ও মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)। চার যুগ্ম কমিশনার হলেন-মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা।

এদিকে, পাঁচ অতিরিক্ত কমিশনার হলেন-কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া।

অন্যদিকে, আট উপকমিশনার হলেন-মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।

সহকারী কমিশনাররা হলেন-শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad