সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা এক দম্পতি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিরাজগঞ্জ-তাড়াশ সড়কের দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুমারলু গ্রামের জালাল প্রামাণিক (৭০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬৫)।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, সকালে জালাল প্রামাণিক তার স্ত্রীকে নিয়ে অটোরিকশায় রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী এলাকায় একটি কবিরাজ বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি দেওভোগ এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad