পঞ্চগড়ে আচরণবিধি লঙ্ঘনে সারজিসের প্রতিনিধির জরিমানা

পঞ্চগড়ে আচরণবিধি লঙ্ঘনে সারজিসের প্রতিনিধির জরিমানা
আচরণ বিধি লঙ্ঘনে সারজিসের প্রতিনিধিকে অর্থ জরিমানা করার সময় উপস্থিত সারজিস আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড় ১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে অনুষ্ঠিত পথসভায় মাইক ব্যবহার করায় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময় রাত ৮টার পর মাইক ব্যবহার করে ওই পথসভা চলছিল। সভায় বক্তব্য দিচ্ছিলেন প্রার্থী সারজিস আলম। এ সময় নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা ঘটনাস্থলেই নগদ পরিশোধ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী সভা পরিচালনা ও মাইক ব্যবহারের বিষয়ে সতর্ক করা হয়।

আরও পড়ুন

সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় অনিচ্ছাকৃত আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জরিমানার অর্থ পরিশোধ করেছি এবং ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যেই সভা পরিচালনা করব।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত তদারকি চলছে। কেউ বিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় ঘটনাস্থলে প্রার্থী সারজিস আলম, জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইনসহ পুলিশ প্রশাসন ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad