‘জঙ্গি আখ্যা দিয়ে’ ২০১৬ সালে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জঙ্গি আখ্যা দিয়ে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগে দাবি করেছে প্রসিকিউশন।
এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মিয়া, মো. মনিরুল ইসলাম, হারুন অর রশিদকেও অভিযুক্ত করা হয়েছে।


