সব সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দেওয়া উচিত: আলিয়া ভাট

সব সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দেওয়া উচিত: আলিয়া ভাট
Advertisement
Advertisement

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কাজের আপডেট, পারিবারিক সময় কিংবা দৈনন্দিন মুহূর্ত—সবই নিয়মিত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তবে এই ডিজিটাল উপস্থিতি নিয়ে তার মনে মাঝেমধ্যে এক ধরনের দ্বন্দ্ব কাজ করে। কখনো কখনো সব সোশ্যাল মিডিয়া অ্যাপ মুছে ফেলার কথাও ভাবেন তিনি।

২০২২ সালে কন্যা রাহার জন্মের পর এই ভাবনাটা আরও গভীর হয়েছে বলে জানিয়েছেন আলিয়া। সম্প্রতি এস্কোয়ার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই মানসিক টানাপোড়েনের কথা খোলাখুলি বলেন তিনি।

আলিয়ার ভাষায়, “কিছু কিছু দিন আছে, ঘুম থেকে উঠেই মনে হয়—সব সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দেওয়া উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর। মনে হয়, এমন একজন অভিনেত্রী হওয়া উচিত যে শুধু অভিনয় করবে, বারবার কথা বলতে হবে না।”

তবে বাস্তবতা ভিন্ন। চাইলেই এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও স্বীকার করেন তিনি। আলিয়া বলেন, “আমি জানি, এটা করলে শুরু থেকেই যারা আমার পাশে ছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগটা কেটে যাবে। সেই কারণেই আর করা হয় না।”

আরও পড়ুন

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত আলিয়া ভাট। মা হওয়ার পর বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে বলে জানান তিনি। তার কথায়, “আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চাই। কিন্তু সেটা খুব কঠিন। আমার ফোনের অ্যালবাম রাহার ছবিতে ভরা। সেগুলো নিজের মধ্যে আটকে রাখাটাই এখন সবচেয়ে কষ্টের।”

মাতৃত্ব যে তার জীবন ও মানসিকতায় বড় পরিবর্তন এনেছে, সেটাও স্পষ্ট করেন আলিয়া। এই অভিজ্ঞতা তার জীবনদর্শনকে নতুনভাবে গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। শিগগিরই তাকে দেখা যাবে অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’য়, যেখানে তার সহশিল্পী শর্বরী। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আলিয়া অভিনয় করছেন ভিকি কৌশল ও রণবীর কাপুরের সঙ্গে। এটি রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার দ্বিতীয় সিনেমা; এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে।

তারকাজীবনের আলোঝলমল আর ব্যক্তিগত জীবনের সংযম—এই দুইয়ের মাঝখানেই এখন নিজের ভারসাম্য খুঁজে নিচ্ছেন আলিয়া ভাট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad